1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ আছিয়া ধর্ষণ-হত্যা মামলার রায় ঘোষণা পিছিয়ে ৩১ আগস্ট ব্যাংক এশিয়ার ১০ লাখ ৬৩ হাজার শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা পরিচালক কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর যান চলাচল শুরু

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩.২০ পিএম
  • ১০৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় প্রায় তিন শতাধিক শ্রমিক এই বিক্ষোভে অংশ নেন।

টানা আড়াই ঘণ্টার এই অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা অবরোধ তুলে নেয় এবং যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকদের অভিযোগ, ঈদের আগে মালিকপক্ষ বেতন-বোনাস দেওয়ার আশ্বাস দিয়ে কারখানা বন্ধ করে ছুটি ঘোষণা করেছিল। কিন্তু ঈদের ছুটি শেষে ১০ এপ্রিল কারখানা খোলার কথা থাকলেও পর্যাপ্ত কাজ না থাকার অজুহাতে তা পিছিয়ে ১৭ এপ্রিল করা হয়। আজ (বৃহস্পতিবার) সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখতে পান ছুটি আরও বাড়িয়ে ২২ এপ্রিল নির্ধারণ করা হয়েছে-তাও কোনো পূর্ব ঘোষণা ছাড়াই।

শ্রমিকদের দাবি, তারা ঈদের বোনাস ও অন্তত দুই মাসের বকেয়া বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব দাবির প্রেক্ষিতেই তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

কারখানার মালিক হুমায়ুন চৌধুরী বলেন, “কাজ না থাকায় সাময়িকভাবে কারখানা বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের দাবিগুলো আমরা দ্রুতই পূরণ করব।”

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে শ্রমিকদের শান্তভাবে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com