1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

একই দলে খেলতে পারেন মেসি-রোনালদো

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ২.৫৮ পিএম
  • ৯০ Time View

ফুটবল দুনিয়ায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে বড় দ্বৈরথ দেখেনি চলতি শতাব্দী। কে সেরা সেই তর্কে ভাটা পড়লেও আবেদন কমেনি এতটুক। ইউরোপ ছেড়ে দুজনই এখন দুই মহাদেশে। মুখোমুখি হওয়ার সম্ভাবনাও যেখানে ক্ষীণ, সেখানে তৈরি হয়েছে এক দলে খেলার সম্ভাবনা।

মেসি-রোনালদো দুজনের সতীর্থ ছিলেন কার্লোস তেভেজ। আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার মেসির সঙ্গে জাতীয় দলের জার্সিতে খেলেছেন লম্বা সময়। রোনালদোকে দুই মৌসুম সতীর্থ হিসেবে পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তেভেজ খেলা ছেড়েছেন আরও আগেই। কোচ হিসেবেও হয়ে গেছে অভিষেক। তবু চান, একটি বিদায়ী প্রীতি ম্যাচ আয়োজন করতে।

নিজের বিদায়ী ম্যাচে একই দলে খেলাতে চান মেসি-রোনালদোকে। এমন খবর প্রকাশ করেছে গোল ডটকম। গোলের প্রতিবেদন মতে, স্বপ্নীল এক ফেয়ারওয়েল ম্যাচের আশা করছেন তেভেজ, যেখানে এক দলের জার্সিতে মাঠ মাতাবেন ফুটবলের দুই মহাতারকা। 

মেসি-রোনালদোকে এক দলে খেলানোর স্বপ্ন দেখছেন কার্লোস তেভেজ। ছবি : এএফপি

তেভেজ বলেন, ‘মেসি ও রোনালদোকে আমরা আনার চেষ্টা করব। তাদের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ‍যোগাযোগ আছে। আমি কথা বলব। তারা যদি রাজি হয় এবং সময় দেয়, সেই হিসেবেই এগোব।’

বিদায়ী প্রীতি ম্যাচে মেসি-রোনালদো ছাড়াও সাবেক কয়েকজন সতীর্থ ও তারকা ফুটবলারকে নিতে চান তেভেজ। যে তালিকায় আছেন ওয়েইন রুনি, প্যাট্রিস এভরা, নেমানিয়া ভিডিচ, জিয়ানলুইজি বুফন, রিও ফার্দিনান্ডের মতো তারকারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com