1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

রোমাঞ্চকর ম্যাচে শেষ হাসি বাংলাদেশের

  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ২.৩৫ এএম
  • ৯০ Time View

বাংলাদেশের ভালোই পরীক্ষা নিয়েছে আয়ারল্যান্ড। ম্যাচ প্রায় নিজেদের করেই নিচ্ছিলেন আইরিশ মেয়েরা। তবে, মিডল অর্ডারে রিতু মনির দৃঢ়তা বাংলাদেশকে বাঁচিয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার (১৩ এপ্রিল) আয়ারল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে ২ উইকেটে।  টানা দ্বিতীয় ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলার মেয়েরা। টস জিতে আগে ব্যাট করা আইরিশরা ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৩৫ রান। জবাবে ৪৮.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২৪০ রান।

আয়ারল্যান্ডের পক্ষে ৭৫ বলে সর্বোচ্চ ৬৩ রান আসে মিডল অর্ডার ব্যাটার লরা ডিলানির ব্যাট থেকে। নিগার সুলতানা জ্যোতির স্ট্যাম্পিংয়ে পরিণত করে লরাকে ফেরান ফাহিমা খাতুন। নয়তো আইরিশদের সংগ্রহ আরও বড় হতে পারত। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে অরলা প্রিন্ডারগাস্টের ব্যাট থেকে।

বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৯ রানে ৩ উইকেট শিকার করেন রাবেয়া খাতুন। ৮ ওভারে ৫০ রান দিয়ে ফাহিমা নেন ২ উইকেট।  ১০ ওভারে ৪২ রানে জান্নাতের শিকার ১টি।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২ রানে হারায় ২ টপ অর্ডার ব্যাটারকে।  বিপর্যয় সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচে তিন স্ট্যাম্পিং করা জ্যোতি উইকেটের পেছনে যেমন সাবলীল ছিলেন, সামনেও ছিলেন দারুণ।  ৬৮ বলে ৫১ রানের ইনিংস খেলে পরিস্থিতি অনুকূলে এনে দেন। যাতে ভর দিয়ে শেষ দিকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রিতু মনি। ৬১ বলে ৬৭ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন রিতু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com