1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই ফুটবল সমর্থকের মৃত্যু

  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১.৪৫ এএম
  • ১১৬ Time View

দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেসে গত রাতে কোলো কোলোর বিপক্ষে খেলতে চিলিতে গিয়েছিল ব্রাজিলের ক্লাব ফোর্তালেজা। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। খবর সিএনএনের।

চিলির রাজধানী সান্তিয়াগোর মনুমেন্তাল স্টেডিয়ামের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচ শুরুর আগে প্রায় ১০০ সমর্থক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চড়াও হতে বাধ্য হয়। এতে দুজন প্রাণ হারান।

সংঘর্ষে হতাহতের ঘটনায় ম্যাচটি বাতিল করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এক বিবৃতিতে সংস্থাটি লিখেছে, ‘কোলো কোলো ও ফোর্তালেজার মধ্যে ম্যাচ শুরুর আগে মনুমেন্তাল স্টেডিয়ামের কাছে দুই সমর্থকের মৃত্যুর ঘটনায় কনমেবল গভীরভাবে শোকাহাত। আমরা নিহত ব্যক্তিদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুজনই অল্প বয়সী। একজন ১৩ বছরের বালক, অন্যজন ১৮ বছরের তরুণী। ওই তরুণীর বোন বারবারা পেরেজ জানিয়েছেন, গুরুতর আহত হওয়ার পরপরই তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।

বারবারা পেরেজের দাবি, তার বোন স্টেডিয়ামে ধসে পড়া একটি বেষ্টনীর নিচে আটকা পড়েন। এ সময় পুলিশের একটি গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। নিহত তরুণীর কাছে টিকিট ও পরিচয়পত্রও ছিল বলে দাবি বারবারার।

এ ব্যাপারে চিলির কৌঁসুলি ফ্রান্সিসকো মোরালেস বলেছেন, ‘আমরা জানতে পেরেছি, সংঘর্ষে ধসে পড়া বেষ্টনীর নিচে আটকা পড়ে দুজন মারা গেছেন। তাদের মৃত্যুর সঙ্গে পুলিশের গাড়ির কোনো সম্পৃক্ততা আছে কি না, সে ব্যাপারে তদন্ত চলছে।’

চিলির উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা আলেক্স বাহামোন্দেস বলেছেন, ‘এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে তার বিবৃতি নেওয়া হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com