1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

৪ ম্যাচে দিল্লির ৪ জয়

  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১.৩৫ এএম
  • ৯২ Time View

এই আইপিএলে দিল্লি ক্যাপিটালস যেন হারতেই চাইছে না। অথচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ হারের মঞ্চ তৈরিই হচ্ছিল, দিল্লির বোলারদের পিটিয়ে বিনা উইকেটে ৩ ওভারেই ৫৩ রান তুলেছিল বিরাট কোহলি বাহিনী। সেখান থেকে বেঙ্গালুরুর ব্যাটিং তো ধসে যায়ই, পরে রান তাড়ায় লোকেশ রাহুল তাণ্ডবও চালান।

বেঙ্গালুরুর ৭ উইকেটে ১৬৩ রানের জবাবে ১৩ বল হাতে রেখে লক্ষ্য পৌঁছায় দিল্লি। তাদের জয় ৬ উইকেটে। চার ম্যাচে এটা দিল্লির চতুর্থ জয়। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে তারা। ৮ পয়েন্ট থাকা গুজরাট টাইটান্স তাদের চেয়ে নেট রানরেটে এগিয়ে।

রান তাড়া করতে নেমে দিল্লি ৫৮ রানেই চার উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর চার নম্বরে নেমে রাহুল প্রথম ২৯ বলে ২৯ রান করে পরের ২৪ বলে করেন ৬৪ রান, শেষ পর্যন্ত ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসটি সাজানো হয় ৭ চার ও ৬ ছয়ের মারে। রাহুলকে অক্ষর প্যাটেল ১৫ ও ত্রিস্টান স্টাবস ৩৮ রান করে সঙ্গ দেন।

সিঙ্গেল ডিজিটে আউট হওয়া তিনজনের দুটি উইকেটই নেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনি শিকার করেন ফ্রেসার ম্যাকগার্ক ও অভিষেক পুড়েলের উইকেট। যশ দায়াল ও সুয়াশ শর্মা একটি করে উইকেট নেন।

এর আগে মিচেল স্টার্ক ও প্যাটেলের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়ে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি ও ফিলিপ সল্ট ৩ ওভারেই ৫৩ রান তুলেন। এরমধ্যে দুই ছক্কা ও তিন চারে স্টার্কের দ্বিতীয় ওভারে আসে ৩০ রান। ২২ বল মোকাবিলা শেষে বেঙ্গালুরুর সংগ্রহ দাঁড়ায় ৬১। তখন রানআউট হন সল্ট। ১৭ বলে ৩৭ রান করেন তিনি।

পরের ৪১ রান তুলতে তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। পাডিকাল ১, বিরাট কোহলি ২২, লিয়াম লিভিংস্টোন ৪ ও জিতেশ শর্মা ৩ রান করে আউট হন। রজত পতিদারের ব্যাট থেকে ২৫ ও ক্রুনাল পান্ডিয়ার ব্যাট থেকে ১৮ রান আসে। শেষদিকে টিম ডেভিডের ২০ বলে ৩৭ রানের সুবাদে দেড়শর বৈতরণী পার হতে সক্ষম হয় বেঙ্গালুরু। ভিপরাজ নিগাম ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com