1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

মেসি ম্যাজিকে সেমিফাইনালে মায়ামি

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৪.০০ পিএম
  • ১১৩ Time View

লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে নিজেদের ঘরের মাঠে লস অ্যাঞ্জেলেস এফসিকে (এলএএফসি) ২-১ গোলে হারিয়েছে ফ্লোরিডাভিত্তিক এই ক্লাবটি।

প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরে চাপে পড়েছিল মায়ামি। তাই ফিরতি লেগে জয়ের কোনো বিকল্প ছিল না। তবে ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি মায়ামির জন্য। মাত্র ৯ মিনিটেই গোল হজম করে দুই লেগ মিলিয়ে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা।

তবে ম্যাচে মায়ামিকে ফেরান সেই চিরচেনা মেসি। ৩৫ মিনিটে ডি-বক্সে ঢুকে বাম পায়ের নিখুঁত শটে গোল করে ব্যবধান কমিয়ে আনেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে গোল করেন নোয়াহ অ্যালেন। যদিও বল জালে জড়ায় প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে।

দুই লেগ মিলিয়ে তখন স্কোরলাইন দাঁড়ায় ২-২। অ্যাওয়ে গোল নিয়মে তখনও এগিয়ে ছিল লস অ্যাঞ্জেলেস এফসি। কিন্তু মেসির দলের হাল ছাড়েননি। ৮৪ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার মার্লনের ভুলে পাওয়া পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি।

তাতে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পায় ইন্টার মায়ামি এবং নিশ্চিত করে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনাল।

সেমিফাইনালে ইন্টার মায়ামি খেলবে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিপক্ষে। প্রথম লেগ হতে পারে ২২, ২৩ অথবা ২৪ এপ্রিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com