1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ডর্টমুন্ডকে বিধ্বস্ত করার রাতে রাফিনহা ছুঁলেন মেসির রেকর্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৬.২৬ এএম
  • ৯৫ Time View

ফারমিন লোপেজের ফ্রি কিক ও ইনিগো মার্টিনেজের মাথা ঘুরে আসা বলে পাও কুবার্সি আলতো করে যে টাচ দিয়েছিলেন, তাতেই গোল হচ্ছিল। রাফিনহা মুহূর্তের উত্তেজনায় গোলমুখে ঢুকতে থাকা বলে আরেকটু পা লাগান। এটা এবারের চ্যাম্পিয়ন্স লিগে তার ১২তম গোল, অবশ্যই সবার মধ্যে সর্বোচ্চ।

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সেলোনার ওই গোল ম্যাচের ২৫ মিনিটে। বিরতির পর তিনজনের নান্দনিক কারিশমায় যে গোলটি হয়, তাতেও রাফিনহার অবদান। লামিনে ইয়ামালের সুড়ুৎ করে ভাসিয়ে দেওয়া বলে তিনি হেড করলে আবার আরেক হেডে রবার্ট লেওয়ান্ডোভস্কি গোল নিশ্চিত করেন। রাফিনহা পরে আরেকটি অ্যাসিস্ট করেন। যা এই আসরে তার সপ্তম অ্যাসিস্ট। এখানেও শীর্ষে ব্রাজিলিয়ান তারকা, দুইয়ে যৌথভাবে যে চারজন আছেন, তাদের চেয়ে ২টি বেশি।


এক গোল ও জোড়া অ্যাসিস্ট মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে রাফিনহার পরিসংখ্যান দাঁড়ালো ১৯-এ। এর মাধ্যমে তিনি লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন। ক্যারিয়ার সেরা ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে মেসিও ১৯ গোলে অবদান রেখেছিলেন, যা বার্সেলোনা খেলোয়াড়দের ক্ষেত্রে সর্বোচ্চ। ১৫ এপ্রিল সেই রেকর্ড এককভাবে নিজের নামে লেখার সুযোগ রাফিনহার।

রাফিনহা গোল-অ্যাসিস্ট পাওয়ার রাতে জোড়া গোল করেছেন লেওয়ান্ডোভস্কি। তাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া বিধ্বস্ত হলো ৪-০ গোলে। একটি গোল লামিন ইয়ামালের।

তিনজনের কারিশমায় বার্সেলোনার দ্বিতীয় গোলের মতো লামিনে ইয়ামালেরটিও চোখে লেগে থাকার মতো। রাফিনহার লম্বা করে বাড়ানো পাসে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন তিনি। প্রতিপক্ষ খেলোয়াড় বাধা দিতে যাবেন, এমন সময় চোখের পলকে বল জালে পাঠিয়ে দেন ১৭ বছর বয়সি তরুণ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com