1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আজ বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামছে বাংলাদেশ নারী দল

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২.০৮ এএম
  • ৮৬ Time View

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা হয়নি বাংলাদেশের। বাংলাদেশ নারী ক্রিকেট দলকে তাই খেলতে হবে বাছাইপর্ব। পাকিস্তানে বুধবার (৯ এপ্রিল) থেকে শুরু হয়েছে ৬ দলের বিশ্বকাপ বাছাইপর্ব। বাংলাদেশের প্রথম ম্যাচ আজ। থাইল্যান্ড নারী দলের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। বাছাইপর্ব উপলক্ষে খেলেছে দুটি প্রস্তুতি ম্যাচ। স্কটল্যান্ডের সঙ্গে প্রথমটি নিগার-নাহিদারা জিতেছে ৫ উইকেটে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে হারিয়েছে ১৬৭ রানের বিশাল ব্যবধানে।

চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বসবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এর আগে, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যাওয়ার পর বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা হারিয়ে ফেলে। ফলে, বিশ্বকাপ খেলতে হলে বাছাইপর্ব জিততে হবে।

থাইল্যান্ড ছাড়াও বাংলাদেশ খেলবে বাকি চার প্রতিপক্ষের সঙ্গেই। রাউন্ড রবিন টুর্নামেন্টে বাংলাদেশের পরের প্রতিপক্ষগুলো যথাক্রমে—আয়ারল্যান্ড (১৩ এপ্রিল), স্কটল্যান্ড (১৫ এপ্রিল), ওয়েস্ট ইন্ডিজ (১৭ এপ্রিল) ও পাকিস্তান (১৯ এপ্রিল)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com