1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

হজযাত্রীদের টিকা গ্রহণে লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট

  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৪.০৯ পিএম
  • ১৫০ Time View

হজযাত্রীদের টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। নির্ধারিত মেডিক্যাল সেন্টারে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সঙ্গে আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের আলোকে সোমবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচিত মেডিক্যাল সেন্টারে ২০২৫ সালের সকল হজযাত্রীকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত সাতটি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট (৩ মাসের মধ্যে সম্পন্ন) সঙ্গে নিতে হবে।

রিপোর্টগুলোর মধ্যে রয়েছে- ইউরিন আর/এম/ই; আরবিএস; এক্সরে চেস্ট পি/এ ভিউ; ইসিজি; সেরাম ক্রিয়েটিনিন, সিবিসি উইথ ইএসআর, ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিং। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতি জরুরি। 

এ ছাড়াও ২০২৫ সালের হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ওই তালিকায় ঢাকা জেলার সিভিল সার্জন অফিস ব্যতীত সকল জেলার সিভিল সার্জন অফিস থেকে টিকা গ্রহণ করা যাবে।

এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল; স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল; শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল; কুর্মিটোলা জেনারেল হাসপাতাল; সম্মিলিত সামরিক হাসপাতাল; সরকারি কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া; মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল; কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ; বাংলাদেশ সচিবালয় ক্লিনিক; শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর; শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, গাজীপুর; চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, বগুড়া ২৫০ শয্যাবিশিষ্ট মোহম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও এই টিকা নেওয়া যাবে।

যে কোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com