1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আর্জেন্টিনাকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ১.২৯ পিএম
  • ৭৬ Time View

টুর্নামেন্টের সূচি চূড়ান্ত হওয়ার পর আর্জেন্টিনার ফাইনালে ওঠা অনেকটা নিশ্চিত ছিল। প্রতিটি ধাপে প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে ওঠে দলটি। তবে, ফাইনালে সামনে পায় বাংলাদেশকে। যারা গোটা টুর্নামেন্টে একক আধিপত্য বিস্তার করে জায়গা করে নেয় ফাইনালে। আর সেখানে শুক্রবার (৪ এপ্রিল) আর্জেন্টিনাকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ। বিপুল ভোটে জিতে নিয়েছে ‘ফেসবুক ফলোয়ার্স কাপ’- এর শিরোপা।

ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ট্রান্সফার মার্কেট’ সম্প্রতি আয়োজন করে ফেসবুক ফলোয়ার্স কাপ। ৬৪টি দেশ অংশগ্রহণ করে সেখানে। নকআউট সিস্টেমের টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে দুই প্রতিপক্ষ মুখোমুখি হয়। যেখানে বিজয়ী নির্ধারিত হয় রিয়্যাকশনের মাধ্যমে। পুরো আসরে বাংলাদেশের প্রতীক ছিল ‘লাভ’ রিয়্যাকশন।

ফাইনালেও বাংলাদেশের পক্ষে প্রতীক রাখা হয় ‘লাভ’, আর্জেন্টিনার ‘কেয়ার।’ ফেসবুকের সেই খেলায় শুরু থেকেই বাংলাদেশি বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর ভোটে এগিয়ে যায় লাল-সবুজ পতাকা। কয়েক ঘণ্টার ব্যবধানেই স্পষ্ট হয় কে জিততে চলেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফাইনালের পোস্টারে রিয়্যাকশন পড়েছে প্রায় ৮ লাখ (যা বাড়বে ২৪ ঘণ্টা শেষে)। যাতে বাংলাদেশের পক্ষে ভোট ৭ লাখ ৭৬ হাজারের বেশি। আর্জেন্টিনা পেয়েছে ১৬ হাজার ভোট। যার অধিকাংশই আবার বাংলাদেশিদের দেওয়া।

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার ভক্তকূলের বড় অংশ বাংলাদেশি। তবে ব্যাপার যখন দেশের, ভক্তরা বেছে নিয়েছে লাল-সবুজ পতাকাকেই। চ্যাম্পিয়ন হওয়ার পথে রাউন্ড অব সিক্সটিনে বাংলাদেশ হারায় ব্রাজিলকেও।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com