শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজধানীতে ১৩ আসনে বিএনপি, ৭টিতে জামায়াত জোট ঠাকুরগাঁওয়ে তিন আসনেই বিএনপি’র জয় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থীর বিপুল ভোটে বিজয় এটি এককভাবে আমার কোনো ব্যক্তিগত বিজয় নয়, এটি জনগণের বিজয়, এটি গণতন্ত্রের বিজয়: ডাঃ মোঃ অধ্যাপক আনোয়ারুল হক ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, ৩টি আসনে বিএনপি’র জয় বরিশালের ২১ আসনের মধ্যে ১৮টিতে বিএনপির বিজয় ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে পৌর মহা শ্মশানে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি আলমডাঙ্গায় জামায়াতের অফিস ও কর্মীদের দোকানে হামলা-লুটপাটের অভিযোগ নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি জামায়াতের ১০ জন আহত সিলেটে ভোট পড়েছে ৪৮.১৫ শতাংশ, বিজয়ী হলেন যারা বঙ্গদেশে ভালোবাসা দিবসের আমদানী তথ্য এবং একটি চাপা পড়া ইতিহাস – ইমতিয়াজ আহমেদ

ড্র করে র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগোল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৭ Time View

হামজা চৌধুরী যোগ দেওয়ায় নিশ্চিতভাবেই বাংলাদেশের শক্তি বৃদ্ধি হয়েছে। তার চাক্ষুস প্রমাণ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের সঙ্গে লাল সবুজদের ড্র। সহজ ভুলগুলো না করলে হাভিয়ের কাবরেরার শিষ্যরা জিততেও পারত।

ওই ড্রই বাংলাদেশকে ফিফার সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দিয়েছে। ১৮৫ থেকে এখন ১৮৩ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। ৫.৩৫ পয়েন্ট বেড়ে তাদের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬।

প্রশ্ন হলো, তুলনামূলকভাবে শক্তিশালী ভারত ড্র করে কত ধাপ পেছাল? বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে র‌্যাঙ্কিংয়ে ১২৬ নম্বরে ছিল সুনীল ছেত্রী বাহিনী। তাদের এক ধাপ অবনতি হয়েছে। ১২৭ নম্বরে নামা ভারতের পয়েন্ট কমেছে -১.৫৯।

হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দলের সব দলই শীর্ষ দশেই আছে, কেবল স্পেন (২) ও নেদারল্যান্ডসের (৬) একধাপ করে উন্নতি ও ফ্রান্স (৩) পর্তুগালের (৭) একধাপ করে অবনতি হয়েছে। ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে যথারীতি সবার শীর্ষে আর্জেন্টিনা। আর্জেন্টিনার সঙ্গে হারা ব্রাজিল আছে ৫ নম্বরে। ইংল্যান্ড ৪, বেলজিয়াম ৮, ইতালি ৯ ও জার্মানি আছে ১০ নম্বরে।

এবার সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ৭ ধাপ উন্নতি করেছে তারা। সবচেয়ে বেশি অবনতি হয়েছে গিনি বিসাউয়ের। বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে সিয়েরা লিওন ও বুরকিনা ফাসোর সঙ্গে হেরেছে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS