1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

২০৩৫ নারী বিশ্বকাপ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে

  • আপডেট : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১১.১২ এএম
  • ৫৯ Time View

২০৩৫ নারী বিশ্বকাপ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ ছাড়া তিনি আরও জানিয়েছেন, ২০৩১ নারী বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র একমাত্র বিড জমা দিয়েছে।

এ প্রসঙ্গে বেলগ্রেডে অনুষ্ঠিত উয়েফার কংগ্রেসে ইনফান্তিনো বলেন, ‘আজ আমরা ২০৩১ বিশ্বকাপের জন্য একটি বিড গ্রহণ করেছি এবং ২০৩৫ বিশ্বকাপের জন্য বৈধ বিড পেয়েছি। এর মধ্যে ২০৩১ বিডটি যুক্তরাষ্ট্রের এবং কনকাকাফের আরও কিছু সদস্য দেশ এখানে থাকার সম্ভাবনা রয়েছে। ৩৫-এর বিড এসেছে ইউরোপ থেকে।’

ইনফান্তিনো আরও জানিয়েছেন, ২০৩১ টুর্নামেন্ট থেকে নারী বিশ্বকাপের অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার পরিকল্পনা করা হচ্ছে।

এর আগে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ড গত মাসে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল। তারই ধারাবাহিকতায় আজ এই ঘোষণা এলো।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত মাসে জানিয়েছে, তারা ইউরোপ অথবা আফ্রিকা থেকে ২০৩৫ সালের বিডকে স্বাগত জানাবে। ২০২৬ সালের দ্বিতীয় কোয়ার্টারে অনুষ্ঠিতব্য কংগ্রেসে স্বাগতিক শহরগুলোর নাম ঘোষণা করা হবে।

মার্চের শুরুতে যুক্তরাষ্ট্র ২০৩১ সালের বিডে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল।

আফ্রিকান দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও মরক্কোও বিডে অংশ নেওয়ার দৌড়ে এগিয়ে ছিল। কিন্তু ইনফান্তিনোর ভাষ্যমতে, এখন আর তারা প্রতিযোগিতায় নেই। ২০২৭ সালের পরবর্তী নারী বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

আগামী বছর পুরুষ বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। জুন-জুলাইয়ে প্রথমবারের মতো বর্ধিত কলেবরের এই বিশ্বকাপ আয়োজিত হবে। যেখানে ৩২টি দলের পরিবর্তে ৪৮টি দল অংশ নেবে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০২৩ নারী বিশ্বকাপে ২৪টি দলের পরিবর্তে ৩২টি দল অংশ নিয়েছিল।

২০২৮ সালের পুরুষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের যৌথ আয়োজক যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড। ২০২২ নারী ইউরো চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।

ফিফা ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, ২০৩০ পুরুষ বিশ্বকাপ মরক্কো, স্পেন ও পর্তুগালে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে তিনটি ম্যাচ দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবে।

এরপর ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হয়েছে সৌদি আরব।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com