বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
২০০৯-২০২৩ সময়ে বিপুল অর্থ পাচার, দাবি তারেক রহমানের পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কাছে বড় অঙ্কের পাওনা দাবি ইসলামী ব্যাংকের ডিএসইতে দরপতনে শীর্ষে ফারইস্ট ফাইনান্স ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে

ক্রিকেট দলের মালিক হলেন শচীনকন্যা সারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ৪৪ Time View

ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মাঝে মধ্যেই সংবাদের শিরোনাম হন শচীনকন্যা। তবে এবার ভিন্ন কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। একটি টি-টোয়েন্টি ক্রিকেট দলের মালিকানা কিনেছেন সারা। তবে সেটা বাস্তবের ক্রিকেটে নয়, বরং ই-স্পোর্টসে!

‘গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ’-এ মুম্বাইয়ের দলের মালিকানা নিয়েছেন সারা। জনপ্রিয় মোবাইল গেম ‘রিয়াল ক্রিকেট’-এ অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। লিগটির প্রথম দুই মৌসুমে ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম মৌসুমে ২ লাখ মানুষ অংশ নিয়েছিল, যা দ্বিতীয় মৌসুমে বেড়ে দাঁড়ায় ৯ লাখ ১০ হাজারে। তৃতীয় মৌসুমে অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এই ই-ক্রিকেট লিগ সম্প্রচার করা হয় বিভিন্ন প্ল্যাটফর্মে, যার মধ্যে রয়েছে জিও সিনেমা, স্পোর্টস ১৮ এবং স্টার স্পোর্টস। এবার ধারণা করা হচ্ছে, হটস্টারেও দেখা যাবে এই লিগের ম্যাচগুলো।

ই-স্পোর্টসে ক্রিকেট দলের মালিক হতে পেরে বেশ উচ্ছ্বসিত সারা। তিনি বলেন, ‘ক্রিকেট আমাদের পরিবারের রক্তে মিশে আছে। ই-স্পোর্টস খুবই আকর্ষণীয়, আর গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের দলের মালিক হতে পারা আমার জন্য স্বপ্নপূরণের মতো। আমি নতুন প্রতিভাদের সঙ্গে কাজ করতে এবং একটি শক্তিশালী দল গড়ে তুলতে চাই। আশা করি, আরও অনেকেই এই খেলায় আগ্রহী হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS