1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

ফাইনালে রিয়াল মাদ্রিদ

  • আপডেট : বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ১.১৩ পিএম
  • ৫৫ Time View

শুরুতেই পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদকে খেলায় ফেরালেন এন্দ্রিক। জমজমাট লড়াইয়ে ৮০ মিনিটে ৩-১ গোলে এগিয়ে গেল রিয়াল সোসিয়েদাদ। হার যখন সন্নিকটে শেষ দিকে অবিশ্বাস্য রোমাঞ্চে ফিরল রিয়াল। তারা টানা দুই গোল করার পর সোয়েসিয়েদাদ আরেক গোল করে খেলা নিয়ে গেল অতিরিক্ত সময়ে। সেখানে দারুণ হেডে বাজিমাত করলেন অ্যান্তনি রুডিগার।

সান্তিয়াগো বার্নাব্যুতে কোপা দেলরের সেমিফাইনালের দ্বিতীয় লেগ ৪-৪ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদ। প্রথম লেগ জেতায় ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল।

রিয়ালের চার গোলদাতা হলেন এন্দ্রিক, জুড বেলিংহ্যাম, চুয়ামেনি ও রুডিগার। আর সোসিয়েদাদের হয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল, এক গোল করেন আন্দের বারেনেচিয়া। অন্য গোলটি আত্মঘাতী থেকে।

রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচেই বল দখলে রাখে এবং অনেক আক্রমণ করে। তারা ২৬টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। ভিনিসিউস আর এন্দ্রিক আরো কিছু সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচ অতিরিক্ত সময়ে যেত না।

অন্যদিকে, রিয়াল সোসিয়েদাদ ১১টি শট নেয়, যার ৫টি ছিল লক্ষ্যে এবং ৪টি গোল হয়। তারা হার না মেনে লড়াই করে।

১৬ মিনিটে সোসিয়েদাদ পাল্টা আক্রমণে গোল করে।  ৩০ মিনিটে এন্দ্রিক গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরান।৬১ মিনিটে বেলিংহ্যামের শট গোলরক্ষক রুখে দেন।

৬৫ মিনিটে এন্দ্রিকের বদলে এমবাপ্পে নামেন। কিছুক্ষণ পর আলাবার আত্মঘাতী গোলে সোসিয়েদাদ এগিয়ে যায়। ৮০ মিনিটে আলাবার গায়ে লেগে সোসিয়েদাদের আরেকটি গোল হয়। তৈরি হয় মহানাটক।

৮২ মিনিটে বেলিংহ্যাম গোল করে ব্যবধান কমানোর তিন মিনিট পর চুয়ামেনি গোল করে সমতা ফেরান। যোগ করা  সময়ে ওইয়ারসাবাল গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যান।

অতিরিক্ত সময়ে নাটকের চূড়াঞ্চ।  ১১৫ মিনিটে রুডিগার দারুব হেডে দলকে জেতান।

ফাইনালে  বার্সেলোনা অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com