1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

লা লিগায় দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা

  • আপডেট : সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১.২৬ পিএম
  • ৫৬ Time View

লা লিগায় দুর্দান্ত এক জয় পেয়েছে বার্সেলোনা। জিরোনাকে ৪-১ গোলে হারিয়েছে কাতালানরা। এই জয়ে শীর্ষস্থান রাখার পাশাপাশি রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

রোববার (৩০ মার্চ) রাতে ঘরের মাঠে প্রথম গোলের দেখা পেতে বেশ বেগ পেতে হয় বার্সাকে। ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। আত্মঘাতি খাত থেকে লিড নেয় বার্সা। এ সময় জিরোনার লাদিসলাভ ক্রেজসি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। এই গোলেই ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।

বিরতির পর অবশ্য সমতায় ফেরে জিরোনা। ম্যাচের ৫৩ মিনিটে তাদের আরনাউত দানজুমা গোল করেন। এরপরের গল্পটুকু অবশ্য কেবলই বার্সার। ম্যাচের ৬১ ও  মিনিটে ৭৭ মিনিটে জোড়া গোল করে দলকে ৩-১ ব্যবধানের লিড এনে দেন রবার্ট লেভাডোভস্কি। 

আর ম্যাচের ৮৬ মিনিটে জিরোনার কফিনে শেষ পেরেক ঠোকেন ফেরান তোরেস। শেষ পর্যন্ত ৪-১ গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে হ্যান্সি ফ্লিকের দল। সমান ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে রিয়াল আছে দ্বিতীয় স্থানে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com