শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা অনুষ্ঠিত বছরের শুরুতেই ধাক্কা: ইইউ বাজারে কমেছে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন আবারও দাম কমেছে স্বর্ণের কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার

ঈদে ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩২ Time View

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের পুঁজিবাজারে টানা ৯ দিন লেনদেন হবে না। ঈদের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। সে সময় শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

নির্ধারিত সময়ের লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সোমবার (২৪ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র মতে, আগামী ৩ এপ্রিল সরকার ছুটি ঘোষণা করেছে। সরকারে এই ছুটি ঘোষণার কারণে ৩ এপ্রিল স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। ফলে ঈদ উপলক্ষে ছুটি থাকবে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় শেয়ারবাজারে লেনদেন হবে না। ঈদের ছুটি শেষে ৬ এপ্রিল থেকে স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক লেনদেন শুরু হবে। এর আগে, ২৮ ও ২৯ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় শেয়ারবাজারে লেনদেন হবে না।

অর্থাৎ ঈদের ছুটি শেষে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন শেয়ার কেনা-বেচা যাবে।

বর্তমানে রমজান মাস উপলক্ষে দেশের শেয়ারবাজারে লেনদেন হচ্ছে সকাল ১০ থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS