1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Title :
নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড

বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি : ধর্ম উপদেষ্টা

  • আপডেট : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫.২৬ পিএম
  • ৯৬ Time View

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করা হয়নি। সৌদি রাষ্ট্রদূতের বরাত দিয়ে মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, দেশের হজ-ওমরাহ এজেন্সির প্রতিনিধিদের ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং (রিজারভেশন) ও এয়ারলাইন্সের টিকিটসহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট বা কোম্পানির সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। আর সৌদি ওমরাহ এজেন্ট কিংবা কোম্পানি যদি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশি ওমরাহ যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা নেবে।

ধর্ম উপদেষ্টা আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে টিকেট সংগ্রহকারী কোনো যাত্রী ভ্রমণে অনিচ্ছুক হলে বিধি অনুযায়ী তার টাকা ফেরত দেওয়া হচ্ছে। অন্যদিকে সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, রমজান মাসে ভিসা না পাওয়ার কারণে যারা ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যেতে পারবেন না, তাদের সাথে আলোচনা করে ঈদুল ফিতরের পরে এবং আগামী জুলাই মাসে ওমরাহ পালনের সুযোগ রেখে টিকিট পরিবর্তন করে দেওয়া হচ্ছে।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য সরকারের নজরে এসেছে। সরকার বারবারই বলছে, সংখ্যালঘুদের ওপর নির্যাতনের কথা যেভাবে ফরেন মিডিয়া কিংবা বিদেশিরা বলছে সে মাত্রায় নয়, কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই। তারপরও সরকার অত্যন্ত সজাগ আছে। কিছু মাজারে হামলা হচ্ছে, ভাঙচুর হচ্ছে। এ ব্যাপারে সরকার অত্যন্ত সিরিয়াস ও সচেতন রয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, অপরাধীদের সিসি ক্যামেরার (ক্লোজড-সার্কিট) মাধ্যমে শনাক্ত করতে পারলে আইনের আওতায় এনে বিচার করা হবে। কতোজনকে ধরা হয়েছে সেটির হিসাব আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক ব্রিফ করে জানাবে।

ধর্ম উপদেষ্টা আরও জানান, নিষিদ্ধ কোনো সংগঠন যেন কোনো তৎপরতা চালাতে না পারে, সে ব্যাপারে সরকার সজাগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com