পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
কোম্পানি দুটি হচ্ছে- মেঘনা পেট্রোলিয়াম এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য মেঘনা পেট্রোলিয়াম ১৭০ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিং ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।