1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

হামজাকে বরণে প্রস্তুত বাফুফে

  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪.৪৪ পিএম
  • ৬৪ Time View

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীর। আগামী ১৭ মার্চ বাংলাদেশে আসবেন তিনি। তবে ঢাকায় নয়, সরাসরি নিজ এলাকা সিলেটে নামবেন এই ফুটবলার। হামজাকে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সময় খুবই কম। তাই হামজার জন্য কোনো সংবর্ধনার আয়োজন করছে না বাফুফে। হামজার সিলেট নামা থেকে শুরু করে ঢাকায় আসা, এরপর ভারতে যাওয়া পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

হামজার চলাচলের জন্য বাফুফের একটি বিশেষ গাড়ি এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একজন অফিসিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, ‘তিনি (হামজা) ১৭ তারিখে সিলেট বিমানবন্দরে নামবেন। সেই সময় তাকে বরণ করে নেবেন বাফুফের তিন-চারজন নির্বাহী সদস্য। এরপর তিনি চলে যাবেন হবিগঞ্জ। সেখানে যাওয়ার ট্রান্সপোর্ট বাফুফে ব্যবস্থা করেছে। তার জন্য বিশেষ একটি গাড়ি ও নিরাপত্তার জন্য একজন অফিস বয় থাকবে সারাক্ষণ। প্রশাসনকেও জানানো হয়েছে।’

সময় স্বল্পতার কারণে হামজাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে না জানিয়ে ফাহাদ করিম আরও বলেন, ‘সংবর্ধনা দেওয়ার সুযোগ নেই। সরাসরি এসে ক্যাম্পে যোগ দেবেন। যদি ১৭ তারিখ সরাসরি কিংবা ১৮ তারিখেও ঢাকায় আসতেন, তাহলে সংবর্ধনা বা অন্য কিছু দেওয়া যেত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com