1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Title :
গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ডিএমটিসিএলের বহরে ভেহিকেল টেলিমেটিকস সিস্টেম বাস্তবায়ন করবে কারকোপোলো ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, এক বছরে ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার জুলাইয়ে দেশে এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

মুনাফা কমেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৩.৫০ পিএম
  • ১০১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের চলতি অর্থবছরের (২০২৪-২৫) দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা কমেছে ২৭ দশমিক ১৫ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে দুই টাকা ১২ পয়সা। আগের অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল দুই টাকা ৯১ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৭৯ পয়সা বা ২৭ দশমিক ১৫ শতাংশ।

এর আগে প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে দুই টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল তিন টাকা ২২ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৮৯ পয়সা।

চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে চার টাকা ৫২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ছয় টাকা ৩০ পয়সা। চলতি অর্থবছরের দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে চার টাকা ৭৩ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ১০ টাকা ৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৮৩ টাকা ৪১ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com