1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯.৩৮ পিএম
  • ১০৫ Time View

টেস্ট-টোয়েন্টি থেকে দূরে সরে গিয়েছিলেন আগেই। বাকি ছিল স্রেফ ওয়ানডে ক্রিকেট। এবার লাল-সবুজের জার্সিতে ওয়ানডে খেলা থেকেও নিজেকে সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। 

ওয়ানডে ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর বিদায়টা অনুমিতই ছিল। চ্যাম্পিয়নস ট্রফির ভরাডুবির পর অপেক্ষা ছিল বিদায়ী ঘোষণার। তাছাড়া একদিন আগে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়ে বিদায়ের বার্তা অনেকটা আগেই দিয়ে রেখেছিলেন এই তারকা। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। 

আজ বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ। বিদায়ী ঘোষণায় তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছে। বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে, আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিল।’ 

বাংলাদেশের ক্রিকেটারদের মাঠ থেকে বিদায়ের প্রচলন খুব একটা দেখা যায় না। মাহমুদউল্লাহর পোস্টেও যেন ফুটে উঠল সেই বার্তা। তিনি লিখেছেন, ‘সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না কিন্তু আপনাকে মেনে নিতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি! আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’ 

এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। গত বছর টি–টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসর নেন। এবার সরে দাঁড়ালেন পুরো আন্তর্জাতিক ক্রিকেট থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com