1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

ফ্যামিলিসহ বিদেশ ট্যুরের অফার দিচ্ছে রিয়েলমি 

  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৬.৫৮ পিএম
  • ১৩২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজানে বাংলাদেশের গ্রাহকদের জন্য অসাধারণ সব অফার ও চমক নিয়ে হাজির হয়েছে অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। এ রমজানকে স্মরণীয় করে রাখতে ব্র্যান্ডটি গ্রাহকদের জন্য সবচেয়ে বড় চমক হিসেবে অফার করছে দেশের বাইরে ২ লাখ টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুর এবং দেশের অভ্যন্তরে ৮০ হাজার টাকা সমমূল্যের ফ্যামিলি ট্যুরও।

আজ থেকে শুরু হয়ে রিয়েলমির এই ক্যাম্পেইন চলবে ঈদ পর্যন্ত এবং এতে গ্রাহকরা বিশেষ বিশেষ সব অফার উপভোগের সুযোগ পাবেন। দেশজুড়ে রিয়েলমির সকল আউটলেটে এই অফারগুলো পেতে পারবেন গ্রাহকরা এবং এ ক্যাম্পেইনে উপহার হিসেবে সবার জন্যই থাকছে বিশেষ কিছু।

এছাড়া- রিয়েলমি তাদের বিশেষ কিছু ফোনের মডেল, যেমন- নোট ৬০এক্স, নোট ৬০, সি৬১, সি৬৩, সি৭৫ এবং রিয়েলমি ১২-এ “বাই ওয়ান গেট ওয়ান-বোগো” অফার দিয়েছে। আর তাই প্রিয়জনদের স্মার্টফোন উপহার দেবার মাধ্যমে গ্রাহকরা তাদের আনন্দ দ্বিগুণ করে তুলতে পারবেন।

বোগো অফারের পাশাপাশি রিয়েলমি ১২-এ ডিভাইসের দামও কমানো হয়েছে। ক্যাম্পেইনকালে ২৯,৯৯০ টাকার এই স্মার্টফোনটি পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকায়।

এছাড়া- রমজানের আনন্দ বহুগুণে বাড়িয়ে দিতে রিয়েলমি দিচ্ছে- বাডস টি১১০ এবং লাইভ স্ট্রিমিং স্ট্যান্ড; যাতে করে গ্রাহকরা তাদের প্রিয় মুহূর্তগুলো সহজেই বন্ধু ও পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে পারবেন। পাশাপাশি রমজান মাস জুড়ে গ্রাহকরা বিনামূল্যে বাংলালিংক ডেটা বান্ডেল তো পাচ্ছেন-ই।  নিকটস্থ রিয়েলমির যেকোনো আউটলেট থেকে এই ক্যাম্পেইন বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com