বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

ধর্ষণ বিরোধী বিক্ষোভকারীদের উপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ৫ দলীয় বাম জোট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩২ Time View


নিজস্ব প্রতিবেদকঃ ৫ দলীয় বাম জোট এর সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট কেন্দ্র এর সাধারণ সম্পাদক বিধান দাস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সভাপতি এম এ সামাদ, সাধারণ সম্পাদক শাহীদুর রহমান, সোস্যালিস্ট পার্টির সভাপতি শাহীন আহমেদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি তালেবুল ইসলাম ও সমতা পার্টির সভাপতি সামছুল হক এক যুক্ত বিবৃতিতে রাজধানী ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টাল এর মোড়ে “ধর্ষণ এর বিরুদ্ধে বাংলাদেশ” এর ব্যানারে আয়োজিত রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মিছিলে পুলিশের হামলা ও লাঠিচার্জ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে প্রতিদিনই দেশে গড়ে ১০ জন করে নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ধর্ষণ কান্ডে গর্ভবতী নারী, বিধবা এমনকি শিশুরাও রেহাই পায়নি। সংঘবদ্ধ ধর্ষণ, মায়ের সামনে কন্যাকে ধর্ষণ মধ্যযুগীয় বর্বরতা কে হার মানিয়েছে। ধর্ষণ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য ধর্ষকদের উৎসাহিত করছে। সরকার বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কার্যকর উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। সেই সময় দেশের বিবেকবান ছাত্র সমাজ প্রতিবাদ প্রতিরোধের অঙ্গীকার নিয়ে আন্দোলনে নেমেছে। অত্যন্ত লজ্জাজনক বিষয়, পুলিশ প্রশাসন ধর্ষণ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে না পারলে ও  ধর্ষণ বিরোধীদের উপর হামলা ও নির্যাতন করে তাদের ফ্যাসিস্ট চরিত্র প্রকাশ করেছে।

নেতৃবৃন্দ এই হামলার নিন্দা ও দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানায়। সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবী করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS