শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা অনুষ্ঠিত বছরের শুরুতেই ধাক্কা: ইইউ বাজারে কমেছে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন আবারও দাম কমেছে স্বর্ণের কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার

আজ ডিএসইতে ৩৩৮ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩১ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমান সমান্য বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১০ মার্চ) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ১১৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ১৮৯০ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৩৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৭৪টি কোম্পানির, বিপরীতে ১৩৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS