1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

র‍্যাংগস ই-মার্টের ঈদ শপিং-এ LG OLED TV জেতার সুযোগ

  • আপডেট : রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৪.৪৬ পিএম
  • ১১৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুরু হয়েছে র‍্যাংগস ই-মার্ট-এর ঈদ ক্যাম্পেইন “ঈদের খুশি Extremely বেশি”, যেখানে গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ ধরনের অনেক অফার।

আজ ৯ই মার্চ, রবিবার র‍্যাংগস ই-মার্টের গুলশান-২ শোরুমে ক্যাম্পেইনের উদ্বোধনের সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়ামিন শরীফ চৌধুরী- ডিভিশনাল ডিরেক্টর, ইরাজ এইচ. সিদ্দিকী- সিওও, মোঃ রাশেদুল ইসলাম- হেড অব বিজনেস, গোলাম আজম খান- হেড অব সেলস ও অন্যান্য অফিশিয়ালস।

ক্যাম্পেইন সম্পর্কে ইয়ামিন শরীফ চৌধুরী- ডিভিশনাল ডিরেক্টর বলেন, “ঈদ-উল-ফিতরের আনন্দকে আরও বাড়াতে র‍্যাংগস ই-মার্ট গ্রাহকদের দিচ্ছে বিভিন্ন আকর্ষণীয় ডিল ও অফারস। এর লক্ষ্য হলো বিভিন্ন সারপ্রাইজ ও পুরষ্কার দিয়ে গ্রাহকদের ঈদ উদযাপনকে আরও প্রানবন্ত করে তোলা।”

র‍্যাংগস ই-মার্ট-এর ঈদ ক্যাম্পেইন-এর আওতায়, র‍্যাংগস ই-মার্ট ইলেক্ট্রনিক পণ্য ক্রয়ে থাকছে ফ্রি গিফট, সর্বোচ্চ ৫৩% পর্যন্ত মূল্য ছাড়, ২৪ মাস পর্যন্ত ফ্রি ইএমআই সুবিধা, এক্সচেঞ্জ অফার এছাড়া LG OLED TV- যার বাজার মূল্য ৪,৪৯,০০০ টাকা, এটি জিতার আকর্ষণীয় সুযোগ। এরসঙ্গে ব্যাংক কার্ড দিয়ে পেমেন্ট করলে থাকছে অতিরিক্ত ছাড় সুবিধা। তারমধ্যে, ইস্টার্ন ব্যাংক পিএলসি কার্ডে ১০%, লংকাবাংলা ব্যাাংকের কার্ডে ১০% ও ব্যাংক এশিয়ার কার্ডে ৭% পর্যন্ত ছাড় (শর্ত প্রযোজ্য) ।

ক্রেতারা আরও পাবেন বিনামূল্যে ডেলিভারি ও ইনস্টলেশন সুবিধা। অনলাইন কেনাকাটা ও ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট rangsemart.com.bd/ অথবা ১৬৬০৭ হটলাইন নম্বরে যোগাযোগ করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com