1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

৬৪ দেশ নিয়ে হতে পারে ফুটবল বিশ্বকাপ

  • আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৫.৫৬ এএম
  • ৮৪ Time View

১৯৩০ সালে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের যাত্রা। ২০৩০ সালে শততম বছর পূর্ণ করবে প্রতিযোগিতাটি। শতবর্ষ বিশেষভাবে উদযাপন করতে চাইছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাই ২০৩০ সালের বিশ্বকাপে ৬৪টি দল খেলানোর কথা ভাবছে সংস্থাটি।

২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে। ১৯৩০ সালে বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে। ফাইনালে খেলেছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। প্যারাগুয়েও খেলেছিল প্রথম বিশ্বকাপে। এই তিনটি দেশে একটি করে ম্যাচ হবে ২০৩০ বিশ্বকাপের। ১০০ বছরের উদযাপন করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফিফার এক কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪ দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। ৫ মার্চ যে বৈঠক হয়েছিল, সেখানে এই প্রস্তাব দেওয়া হয়। যদিও এটা হবে কি না সেটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

সাধারণত ফুটবল বিশ্বকাপ ৩২টি দেশকে নিয়ে হয়। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ৩২ দলের বিশ্বকাপ অধ্যায়। ২০২৬ বিশ্বকাপ হবে ৪৮টি দেশকে নিয়ে। আয়োজক হিসেবে আছে আমেরিকা, মেক্সিকো এবং কানাডা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com