1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

আজ ব্যাংক খোলা, লেনদেন চলবে ১ টা পর্যন্ত

  • আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ১০.২৬ এএম
  • ২৫২ Time View

ঈদুল ফিতরের আগে পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং শ্রমিকদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধে আজ রাজধানী ঢাকাসহ দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ব্যাংক শাখাসমূহে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। লেনদেন চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে অধিক পরিমাণে লেনদেন সংঘটিত হচ্ছে বিধায় ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বেড়েছে। এ প্রেক্ষিতে সর্বসাধারণের সুবিধার্থে শুক্র (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরীসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাসমূহে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে।

এর মধ্যে শনিবার (৩০ এপ্রিল) ব্যাংক লেনদেন শুরু হবে সকাল সাড়ে ৯টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। লেনদেন শেষে আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত।

গত ১৮ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের অপর এক নির্দেশনায় বলা হয়েছিল, আসন্ন ইদুল ফিতরের আগে পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি এবং শ্রমিকদের বেতন-বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের বিভাগ ২৯ ও ৩০ এপ্রিল খোলা রাখতে হবে। এজন্য আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

ওই নির্দেশনায় আরও বলা হয়, শুক্র ও শনিবার নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিস/বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com