1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

বাংলাদেশের বিপক্ষে খেলবেন সুনিল ছেত্রী

  • আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ২.২৩ এএম
  • ১১৭ Time View

ভারতের কিংবদন্তি ফুটবলার সুনিল ছেত্রি অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরে এসেছেন। চলতি মাসে এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশের বিপক্ষে খেলবেন। বাংলাদেশ ও মালদ্বীপের বিপক্ষে খেলার জন্য তাকে আবারও দলে রাখা হয়েছে।

ভারতীয় ফুটবল দল পক্ষ থেকে গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, মার্চে ফিফা উইন্ডোতে অধিনায়ক ও কিংবদন্তি ছেত্রী ভারতের হয়ে খেলবেন।

ভারতীয় গণমাধ্যম অবশ্য আগেই খবর দিয়েছিল ছেত্রি ফেরার। আন্তর্জাতিক ফুটবলে তিনি ভারতের অনেক সাফল্যের নায়ক। তার অনুপস্থিতি ছিলো বাংলাদেশের জন্য স্বস্তির। তবে সেই স্বস্তি আর থাকছে না।

ভারতের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ছেত্রি। তার ৯৪ গোল আন্তর্জাতিক ফুটবলেও চতুর্থ সর্বোচ্চ। এই রেকর্ডে তার উপরে আছেন কেবল ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলি দাই।

জাতীয় দল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল খেলে যাচ্ছিলেন ৪০ পেরুনো তারকা। ইন্ডিয়ান সুপার লিগে বেঙ্গালুরু এফসির হয়ে চলতি মৌসুমে সর্বোচ্চ ১২ গোল করেন তিনি। ছেত্রীর অবসরের ধাক্কায় ভারতীয় দল আক্রমণভাগে ভুগছিলো। সাবেক তারকা বাইচুং ভুটিয়াও মনে করছিলেন এই অবস্থায় ছেত্রির ফেরা উচিত।

শিলংয়ে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com