বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২৫-২৬ মার্চ রাতে আলোকসজ্জায় নিষেধাজ্ঞা সরকারের বিয়ের তথ্য গোপন, ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে শাশুড়ির মামলা মেহেন্দিগঞ্জে সালিশ বৈঠকে পুলিশের সামনে হামলা নিহত ট্যানারি শ্রমিক, সেনাসদস্য ছেলেকে প্রধান আসামি করে মামলা! দেশ ছাড়তে চাইলেন নবীন ফ্যাশনের মালিক!! ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি দুই রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন চেয়ারম্যান ঈদ শেষে ডিএসইতে দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স ঈদ শেষে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ঈদ শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইডস

বিএসইসির অস্থিরতায় গভীর উদ্বেগ, দ্রুত সমাধান চায় বিএমবিএ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৩৪ Time View

দেশের পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অভ্যন্তরে চলমান অনাকাংখিত উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ)। সেই সঙ্গে এ উদ্বুদ্ধ পরিস্থিতির দ্রুত ও সুষ্ঠভাবে সমাধানের লক্ষে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে সংগঠনটি।

বৃহস্পতিবার (০৬ মার্চ) সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, প্রায় এক বছর ধরে পুঁজিবাজারে নতুন অর্থের যোগান না থাকায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে এবং বাজারে দীর্ঘদিন মন্দাভাব বিরাজমান রয়েছে। বিএমবিএ মনে করে উদ্বুদ্ধ পরিস্তিতির কারণে বাজারে আরও নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা কারো কাম্য নয়। বর্তমানে অনেক বিনিয়োগকারী পুঁজি হারিয়ে বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো ও অস্তিত্ব সংকটে রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সংকটের দ্রুত সমাধান না করা হলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এবং উদ্যোক্তারা পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনে নিরুৎসাহিত হবেন। বাজারের বৃহত্তর স্বার্থে চলমান সংকট দ্রুত ও সুষ্ঠভাবে সমাধানের লক্ষে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে বিএমবিএ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS