1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

সরকারি গাড়ি উল্টোপথে গেলেই মামলা

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১২.৩৩ এএম
  • ১১৫ Time View

সরকারি গাড়ির চালকরা ট্রাফিক সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল ও যত্রতত্র পার্কিং করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৫ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর যানচলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রায়ই লক্ষ্য করা যায় যে, সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক আইন ভঙ্গ (সিগন্যাল অমান্য, উল্টোপথে চলাচল, যত্রতত্র পার্কিং ইত্যাদি) করছেন। এতে করে সড়কে খারাপ নজির সৃষ্টি হচ্ছে এবং অন্য যানবাহনের চালকরা এ ধরনের ট্রাফিক আইন ভঙ্গ করতে উৎসাহ পাচ্ছেন।

ফলে ঢাকা মহানগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ বাড়ছে। তাছাড়া ট্রাফিক সদস্য কর্তৃক আইন প্রয়োগের সময় অনেক ক্ষেত্রে সরকারি যানবাহনের চালকরা ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে থাকেন, ফলে অনেক ক্ষেত্রে ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে। এমতাবস্থায়, ঢাকা মহানগরীর ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে সকল সরকারি যানবাহন চালকদের যথাযথভাবে ট্রাফিক আইন মান্য করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

গণবিজ্ঞপ্তি আরও বলা হয়, অন্যথায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক সড়ক পরিবহন আইন, ২০১৮ ভঙ্গকারী সরকারি যানবাহন ও চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জোরদার করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল সরকারি সংস্থার কর্মকর্তা ও যানবাহন চালকদের সহযোগিতা কামনা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com