1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

অসিত কুমার সাহা এবং জাহিদুল আলম স্ট্যান্ডার্ড ব্যাংক-এর পরিচালক নির্বাচিত

  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৩.০১ পিএম
  • ১৫৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ জনাব অসিত কুমার সাহা এবং জনাব জাহিদুল আলম স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর পরিচালক নির্বাচিত হয়েছেন।

গত ১৫ ডিসেম্বর, ২০২৪ এ অনুষ্ঠিত ব্যাংকের ৪০৩তম বোর্ড সভার সিদ্ধান্তক্রমে এবং গত ৩ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে দু’জন ব্যাংকের পরিচালক পদে নির্বাচিত হন। বিশিষ্ট উদ্যোক্তা জনাব অসিত এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এ.কে. সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, উত্তম অয়েল মিলস লিমিটেড এবং এন.জি. সাহা স্টিল ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া তিনি সাহা স্টিল প্রোডাক্টস (প্রা.) লিমিটেড এবং নিউ বেঙ্গল ট্রেডিং কোং লিমিটেডের পরিচালক। জনাব অসিত সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম থেকে বি.কম (সম্মান) সম্পন্ন করেছেন।

জনাব জাহিদুল মেসার্স সুপার ইলেক্ট্রনিক্স, মেসার্স রেডিওভিশন, জেপি সন্স এবং হোয়াইট র‍্যাবিটের ম্যানেজিং পার্টনার, হে অ্যাগ্রো প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং শুফলা মাল্টি প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর। তিনি মিজুকি হাউসহোল্ড প্রোডাক্টস লিমিটেড এবং পিএএম কমপ্লেক্স প্রাইভেট লিমিটেড এর পরিচালক। জনাব জাহিদুল আলম লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে বি.এসসি (সম্মান) সম্পন্ন করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com