1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

আজ ডিএসইতে ৩৩৮ কোটি টাকা লেনদেন

  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৪.৩১ পিএম
  • ৯১ Time View

ফের টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের পুঁজিবাজার। টানা পাঁচ কার্যদিবস পতনের পর আজ মঙ্গলবারও কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ শেয়ারদর ও সবকয়টি সূচক। সেই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ১৯৪ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ৪ দশমিক ০৭ পয়েন্ট কমেছে। আর ডিএসইর শরীয়াহ্ সূচক ৮ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৭৪ লাখ টাকা।

এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৬৫ কোম্পানির। বাকি ২৬৭ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com