শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা অনুষ্ঠিত বছরের শুরুতেই ধাক্কা: ইইউ বাজারে কমেছে বাংলাদেশের গার্মেন্টস রপ্তানি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ৩ লাখ টন ডিজেল আমদানির অনুমোদন আবারও দাম কমেছে স্বর্ণের কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মী গ্রেপ্তার দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃতু স্বাধীনতা দিবসে জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজ অনুষ্ঠিত যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী বিজয় দিবসে বরিশালে উন্মুক্ত যুদ্ধজাহাজ বানৌজা অদম্য, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

এক ঘণ্টায় লেনদেন ১২৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৬০ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০২ মার্চ) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ ডিএসইর লেনদেন শুরুর এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৯ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৮ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০৫ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১২৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৪ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টি কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS