1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি: ধর্ম উপদেষ্টা

  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ১২.২২ পিএম
  • ৮৪ Time View

প্রতিটি রাজনৈতিক দলকে সমান সুযোগ দিয়ে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার দীতপুর রাজশাহী পাড়া এলাকায় এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরাতো অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষ রাজনৈতিক দলের প্রতি আমাদের কোনো কিছু নেই।

তিনি বলেন, আইনশৃঙ্খলা অবনতি ঘটেছে, আমরা বিষয়টি খেয়াল করেছি। আমাদের মনে হয় এগুলো পরিকল্পিত। পুলিশ, র‍্যাব, কোস্ট গার্ড, বিজিবি, গোয়েন্দা সংস্থা পর্যাপ্ত সক্রিয় আছে। আশা করছি চুরি, ডাকাতি, ছিনতাই দ্রুত বন্ধ করতে পারব।

তিনি আরও বলেন, রমজান উপলক্ষে কেউ যদি নিত্য প্রয়োজনীয় বাজারে সিন্ডিকেট বা অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজানের প্রয়োজন মত সব কিছু সরকার মজুদ করে রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com