1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

তিন খাতে লেনদেন ৪০ শতাংশ, শীর্ষে বস্ত্র :ডিএসই

  • আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১.২৯ পিএম
  • ৬১ Time View

গেল সপ্তাহে (২৩-২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ার। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করেছে। পরের অবস্থানে রয়েছে ওষুধ, কেমিক্যালস ও ব্যাংক।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে লেনদেন হয়েছে দুই হাজার ৫৯০ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন ছিল ৫১৮ কোটি ছয় লাখ ২০ হাজার টাকা। পুঁজিবাজারে মোট ২১টি খাত রয়েছে।

এর মধ্যে বস্ত্র খাতের ৫৮ প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩৮১ কোটি ৪২ লাখ টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৭৬ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা, যা ডিএসইর মোট লেনদনের ১৪ দশমিক ৭৩ শতাংশ। লেনদেনে খাতটি শীর্ষ অবস্থানে রয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ রসায়ন খাত। এই খাতের ৩৪ প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩২৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১২ দশমিক ৭১ শতাংশ। পরের অবস্থানে ব্যাংক খাতের লেনদেন হয়েছে ৩১৭ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১২ দশমিক ২৬ শতাংশ। প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ২৬৮ কোটি ৭০ লাখ টাকা শেয়ার, যা মোট লেনদেনের ১০ দশমিক ৩৭ শতাংশ।

খাদ্য ও আনুষঙ্গিক খাতে লেনদেন হয়েছে ২৫৪ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার, যা মোট লেনদেনের ৯ দশমিক ৮১ শতাংশ। আইটি খাতে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের পাঁচ দশমিক ৩৬ শতাংশ।

এ ছাড়া মোট লেনদেনের দুই দশমিক ৬০ শতাংশ হয়েছে সাধারণ বিমা খাতে, টেলিকম খাতে চার দশমিক শূন্য এক শতাংশ, জ্বালানি ও শক্তি খাতে চার দশমিক শূন্য আট শতাংশ,  পেপার ও প্রিন্টিং খাতে তিন দশমিক ৪৯ শতাংশ, বিবিধ খাতে তিন দশমিক ৪৩ শতাংশ, সিরামিক খাতে তিন দশমিক ৬৯ শতাংশ, জীবন বিমা খাতে চার দশমিক ৩২ শতাংশ, মিউচুয়াল ফান্ডের দুই দশমিক ৩৪ শতাংশ, নন ব্যাংক আর্থিক খাতে দুই দশমিক ৩৭ শতাংশ, সেবা ও আবাসন খাতে দশমিক ৯৭ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে দুই শতাংশ, পাট খাতে দশমিক ৩৯ শতাংশ, চামড়া খাতে দশমিক ৫০ শতাংশ, সিমেন্ট খাতে দশমিক ৫৬ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে দশমিক ২০ শতাংশ লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com