1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

ব্র্যাক ব্যাংকের এজিএম অনুষ্ঠিত, ১৫% লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৫.২২ পিএম
  • ১৭৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক লিমিটেডের ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকটির শেয়ারহোল্ডাররা ২০২১ সালের জন্য ঘোষিত ১৫% লভ্যাংশ অনুমোদন করেছেন। এর মধ্যে আছে ৭.৫০% নগদ ও ৭.৫০% স্টক লভ্যাংশ।

ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ. মনসুরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ – আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ড. জাহিদ হোসেন, মেহেরিয়ার এম হাসান, শামেরান আবেদ, ড. মোস্তাফা কে. মুজেরী, ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং সালেক আহমেদ আবুল মাসরুর।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি এম মাহবুবুর রহমান, এফসিএস সভাটি পরিচালনা করেন।

সভায় শেয়ারহোল্ডারদের জানানো হয় যে, ব্র্যাক ব্যাংক ২০২১ সালে এককভাবে ৫৫৫ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে, যা ২০২০ সালের তুলনায় ২২% বেশি। সামষ্টিকভাবে কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৪৬৫ কোটি টাকায়, যা পূর্ববতী বছরের তুলনায় ১৫% বেশি।

সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. আহসান এইচ. মনসুর দীর্ঘ মহামারীর চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংক যে আর্থিক ফলাফল অর্জন করেছে তা উল্লেখ করেন। তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তাদের নিবেদিত প্রচেষ্টা, গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থা, ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণেই ব্যাংক প্রবৃদ্ধির ধারায় ফিরতে পেরেছে। সংকটময় সময়ে ব্যাংকের পাশে থাকার জন্য তিনি শেয়ারহোল্ডার, গ্রাহক, ব্যাংকের কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা, স্টেকহোল্ডারদেরকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, ২০২২ সাল ও এর পরবর্তী সময়ে ব্র্যাক ব্যাংক লক্ষ্যণীয় ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com