1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

শনিবারও খোলা থাকবে ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ৪.৫৭ পিএম
  • ১০৩ Time View

ঈদ উপলক্ষে সারাদেশে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

এর আগে ২৯ ও ৩০ এপ্রিল পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

নতুন সার্কুলারে বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা বাণিজ্য অধিক লেনদেন হয়েছে। ব্যাংকে নগদ টাকার জমা ও উত্তোলন বেড়েছে। সবার সুবিধার্থে সীমিত লোকবল নিয়ে সারাদেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। শনিবার ব্যাংক লেনদেন হবে সাড়ে ৯ টা থেকে ১ টা পর্যন্ত। ব্যাংক খোলা বেলা আড়াইটা পর্যন্ত।

এতে আরও বলা হয়, আগামীকাল শুক্রবার পোশাক শিল্প এলাকায় ব্যাংক লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। আর ব্যাংক খোলা ৩টা পর্যন্ত। এই দুইদিন নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com