1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহে রাজি আদানি

  • আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.৫২ পিএম
  • ৯৬ Time View

আগামী কয়েক দিনের মধ্যে ১ হাজার ৬০০ মেগাওয়াটের ভারতীয় বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছে ভারতের আদানি পাওয়ার। এর মধ্য দিয়ে নানা সংশয় ও গত তিন মাস ধরে সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকার পর এবার পুরোদমে এই বিদ্যুৎ আসবে বাংলাদেশে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, পুরোদমে বিদ্যুৎ দিতে রাজি হলেও এক্ষেত্রে ছাড় ও কর সুবিধার যে অনুরোধ বাংলাদেশ থেকে করা হয়েছে, তা প্রত্যাখ্যান করেছে আদানি পাওয়ার।

গত ৩১ অক্টোবর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছিল ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানির কোম্পানি আদানি পাওয়ার। তখন বৈদেশিক মুদ্রার সংকটে ছিল বাংলাদেশ। বিল পরিশোধেও দেরি হচ্ছিল। এর ফলে গত ১ নভেম্বর বিদ্যুৎকেন্দ্রের দুটি সমান ইউনিটের মধ্যে একটি বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশের অনুরোধে শীতকালীন নিম্ন চাহিদার কারণে শুধু অর্ধেক বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছিল কোম্পানিটি।

সামনেই গ্রীষ্মকাল। বছরের এই সময়টিতে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবে। গ্রীষ্মকালীন এই চাহিদার আগে এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) অনুরোধে আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে সম্পূর্ণ বিদ্যুৎ, অর্থাৎ ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করতে রাজি হয়েছে।

তবে বিপিডিবির আরও কিছু চাওয়া, যেমন—ছাড় ও কর সুবিধা, যা কোটি কোটি ডলারের সমতুল্য হতে পারে, তা মানতে রাজি হয়নি আদানি পাওয়ার। রয়টার্স বলছে, মঙ্গলবার উভয় পক্ষের একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে এবং আলোচনাগুলো আরও চলবে বলে জানা গেছে।

আদানি পাওয়ারকে ইঙ্গিত করে বাংলাদেশি একটি সূত্রের বরাতে রয়টার্স বলছে, ‘তারা এক ডলারও ছাড় দিতে চায় না। আমরা কোনো ছাড় পাইনি। আমরা পারস্পরিক বোঝাপড়া চাই। কিন্তু তারা পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট অনুসরণ করছে।’

বিপিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েক দিন আগেই রয়টার্সকে তিনি জানিয়েছিলেন, আদানির সঙ্গে এখন আর বড় কোনো সমস্যা নেই এবং পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শিগগিরই শুরু হবে। বর্তমানে আদানি পাওয়ারকে বিদ্যুৎ কেনা বাবদ প্রতি মাসে ৮৫ মিলিয়ন ডলারের বেশি পরিশোধের চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে আদানি পাওয়ারের এক মুখপাত্রের কাছে জানতে চায় রয়টার্স। তবে তিনি কোনো মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com