1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Title :
দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

আমিরাত সফর শেষ করলেন প্রধান উপদেষ্টা

  • আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.১৪ পিএম
  • ৬৪ Time View

দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদান শেষে সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমেদ বেলহুল আল ফালাসি তাকে দুবাই বিমানবন্দরে বিদায় জানান। প্রধান উপদেষ্টা এমিরেটসের একটি ফ্লাইটে দেশ ফিরছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব জানানো হয়েছে।

সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগদানের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে দেখা করেছেন প্রধান উপদেষ্টা।

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।

প্রধান উপদেষ্টা আমিরাতের কোম্পানিগুলোকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তর করার জন্য আমন্ত্রণ জানান। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জায়ৌদির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনে নীতিগতভাবে সম্মত হন।

প্রধান উপদেষ্টা বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জাইয়ুদীকে বলেছেন, বাংলাদেশের স্বল্পমূল্যের শ্রম ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের গ্রুপগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রে পরিণত করতে পারে।

প্রধান উপদেষ্টার সফরকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ সাথে ছিলেন।

ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে গত ১২ ফেব্রুয়ারি দুবাই পৌঁছান প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com