1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ, জরিমানা ৪০ হাজার টাকা দিনাজপুরের বীরগঞ্জে ১৯৮ বস্তা টিএসপি সার জব্দ দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতায় বর্ণাঢ্য শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের শিক্ষা উপকরণ বিতরণ দিনাজপুরে গোপালগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠান দিনাজপুরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

ভালোবাসার মানে জানালেন বুবলী

  • আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৯.৩৬ এএম
  • ১৪৪ Time View

বছর ঘুরে চলে এলো ভালোবাসা দিবস। দিনটি বিশেষ করে রাখতে পরিকল্পনা শুরু করেছেন অনেকেই। তারকারাও ভাবছেন নতুন আয়োজনের। এ দিবস ঘিরে ভালোবাসাকে দারুণভাবে বিশ্লেষণ করেছেন ঢাকাই সিনেমার অন্যতম অভিনেত্রী শবনম বুবলী।

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নানা প্রসঙ্গে কথা বলেন বুবলী। ভালোবাসা দিবস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘ভালোবাসা মানে আমার কাছে বিশ্বাস, সম্মান আর বন্ধুত্ব। সেটি যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই হোক। বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রী যে কারও ক্ষেত্রেই প্রযোজ্য। ভালোবাসা দিবস আলাদা করে পালন করলেও আমার মনে হয়, কাছের মানুষদের জন্য প্রতিদিন ভালোবাসার দিন।’

বুবলী বলেন, ‘আমার কাছের যারা, পরিবারের যারা, তাদের তো ভালোবাসিই। তবে আমার স্পেশাল ভালোবাসা শুধু সন্তানকে নিয়েই।’

মানুষের আচরণ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমার মনে হয় মানুষের আচার-আচরণ খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো মানুষ, শেষ পর্যন্ত আমাদের মাটিতেই মিশে যেতে হবে। তাই আমাদের উচিত এমন কাজ বা আচরণ না করা, যাতে অন্যরা কষ্ট পায়।’

ঢালিউডে বেশ আলোচিত শবনম বুবলী। ভালোবেসে বিয়ে করেছিলেন সুপারস্টার শাকিব খানকে। তবে সেই সংসার চিরস্থায়ী হয়নি। বর্তমানে একমাত্র সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে সিংগেল লাইফ কাটাচ্ছেন চিত্রনায়িকা। তবে সন্তানের জন্যই শাকিব খানের সঙ্গে বেশ সখ্যতা রয়েছে বুবলীর।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে বুবলীর দুই সিনেমা ‘জংলি’ ও ‘পিনিক’। সিনেমা দুটিতে তার বিপরীতে রয়েছেন সিয়াম আহমেদ ও আদর আজাদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com