1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
Financial Statement of Nahee Aluminum Composite Panel PLC ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস সিলেটে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ ভৈরব উপস্বাস্থ্য কেন্দ্রের শতকোটি টাকার জমিতে মার্কেট নির্মাণের পাঁয়তারা, ক্ষুব্ধ এলাকাবাসী ১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী ‘স্বপ্নের ওমরাহ ২০২৬’ ক্যাম্পেইনের আওতায় তিন জন ডিস্ট্রিবিউশন পার্টনারকে ওমরাহ প্যাকেজ পুরস্কার দিল ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক ১২ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী (৩১তম বিল্ড সিরিজ, ২৮তম পাওয়ার সিরিজ ও ৮ম ওয়াটার এক্সপো ২০২৬)

যুক্তরাষ্ট্রে ওষুধের প্রথম চালান পাঠাল রেনাটা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.১৭ পিএম
  • ৮৬ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি যুক্তরাজ্যের বাজারে ক্যাবারগোলিন ০ দশমিক ৫ মিলিগ্রামের একটি জেনেরিক সংস্করণ পাঠানো হয়েছে, যা হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া এবং পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, ওষুধের প্রথম চালান ইতিমধ্যে যুক্তরাজ্যে পৌঁছেছে। হাইপারপ্রোল্যাকটিনেমিয়া এবং পার্কিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত ক্যাবারগোলিন স্থানীয়ভাবে ক্যাবোলিন নামে দেশটিতে বাজারজাত করা হবে এবং বাংলাদেশে রেনাটার যুক্তরাজ্যের এমএইচআরএ-অনুমোদিত উৎপাদনকেন্দ্রে উৎপাদন করা হবে।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বাজারে ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রামের একটি জেনেরিক সংস্করণ চালু করে রেনাটা পিএলসি। দোসটামাইনের ব্র্যান্ড নামে বাজারজাত করা এ ওষুধটি রেনাটার পার্টনার নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রালেসিয়া পিটি লিমিটেডের মাধ্যমে অস্ট্রেলিয়ায় বিতরণ ও বাণিজ্যিকীকরণ করা হয়।

ক্যাবারগোলিন ০ দশমিক ৫ মিলিগ্রাম ওষুধটি মিরপুরের রেনাটার কারখানায় তৈরি করা হয়, যা অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশন এবং ইউকে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি উভয়ই অনুমোদিত। অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক অনুমোদনের পাশাপাশি, রেনাটা পিএলসি যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে ক্যাবারগোলিনের জন্য অনুমোদন পেয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com