শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার জেনে নিন এ সপ্তাহের রাশিফল

আজ ডিএসইতে ৪২০ কোটি টাকা লেনদেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেইসাথে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে।

সূত্র মতে, সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৪০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৭৪ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট বেড়েছে এবং ডিএসই-৩০ সূচক দশমিক ৩৮ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ মোট ৪২০ কোটি ৬৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ১০ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৪০১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৬৬ কোম্পানির। বাকি ১৬৫ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS