1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

আমি একজন শিল্পী, ভূমিদস্যু নই : পপি

  • আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ২.২৫ পিএম
  • ১৩২ Time View

এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি এখন তুমুল আলোচনায় জোরপূর্বক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে। তার বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন তার মাসহ পরিবারের সদস্যরা। এমনকি জিডি করা হয়েছে পপির বিরুদ্ধে।

বিষয়টি নিয়ে সাময়িকভাবে চুপ থাকলেও এবার এ বিষয়ে কথা বলেছেন নায়িকা।

গণমাধ্যমে পাঠানো একটি ভিডিও বার্তায় পপি বলেন, ‘২৮ বছর অনেক সুনামের সঙ্গে চলচ্চিত্রে কাজ করেছি। কোটি কোটি দর্শকের ভালোবাসা পেয়েছি। কিন্তু আজ ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসেবে। কারণ, সবার মন জয় করতে পারলেও ২৮ বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদের এই হাতে লালন-পালন করেছি, তাদের কাছেই আমি একজন অযোগ্য মানুষ। তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারেনি। আমি যখন ইনকাম করেছি, তখন আমি আমার পরিবারের কাছে প্রিয় একজন মানুষ ছিলাম। এখন তেমন দিতে পারি না, তাই আমি এখন তাদের কাছে শত্রুর মতো।’

তিনি আরও বলেন, ‘আজকে আমার মা-বোন যে অভিযোগগুলো করছে, সবগুলো মিথ্যা ও বানোয়াট। তারা সত্য একটি বিষয়কে অসত্য বলে প্রমাণ করার চেষ্টা করছে।’

এরপর পপি বলেন, ‘আমি একজন শিল্পী, আমি তো ভূমিদস্যু নই। আজ যাদের আমি দুই হাতে নিজের সন্তানের মতো মানুষ করেছি, নিজের জীবনের সুন্দর সময় আমি যাদের জন্য ব্যয় করেছি, নিজের চাওয়া পাওয়া গুরুত্ব না দিয়ে তাদের চাওয়া-পাওয়াকে গুরুত্ব দিয়েছি, কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয়নি, উল্টো হিংস্র প্রাণীর চেয়ে বেশি কিছু হয়েছে। যাদের মানুষ করেছি, তাদের কৃতজ্ঞতাবোধও নেই।’

পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে ৩ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভীন। জানা যায়, পৈতৃক ৬ কাঠা জমি দখলে নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকায় ভাড়াটিয়ার বাড়ির সামনে যান। এতে বাধা দিলে ফিরোজা পারভীনকে হুমকি দেন পপি ও তার স্বামী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com