1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

নবায়নযোগ্য জ্বালানিতে জেন্ডার অন্তর্ভুক্তি : গবেষণা শীর্ষক আলোচনা সভা

  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৪.৫৬ পিএম
  • ৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দীপ্ত ফাউন্ডেশনের আয়োজনে ‘ইনক্লুশন অব জেন্ডার ইন রিনিউয়েবল এনার্জি’র ওপর গবেষণা বিষয়ক উপস্থাপনা (খসড়া) সম্প্রতি উইমেন্স ভলান্টারি এসোসিয়েশন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে গবেষণার মূল বিষয় বিস্তারিত তুলে ধরেন দীপ্ত ফাউন্ডেশনের ফাউন্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর জাকিয়া কে হাসান।

এ অনুষ্ঠানে হেলেন মাশিয়াত প্রিয়তি, সিনিয়র রিসার্চ এসোসিয়েট (সিপিডি), ড. মো. শামসুদ্দোহা, চিফ এক্সিকিউটিভ (সিপিআরডি), হাসান মেহেদি, সদস্য সচিব (বিডব্লিউজিইডি এবং চিফ এক্সিকিউটিভ (ক্লিন), অ্যাডভোকেট সালমা আলী (বিএনডাব্লিউএলএ) উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে নারী-পুরুষের অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ লিঙ্গ সমতা এবং নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা এ ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। সামাজিক ও পরিবেশগতভাবে উভয়েরই বিশেষ করে নারীদের সচেতনতার অভাবে তাদের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। এ প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন এবং পর্যবেক্ষণে নারীদের ভূমিকা বাড়ালে স্বাস্থ্যঝুঁকিসহ বিভিন্ন ঝুঁকি সম্পর্কে তারা সচেতন হবে।

আলোচনার একপর্যায়ে বাড়ির ছাদ, খাস জমি ও জলাশয় ব্যবহার করে এর চাহিদা মেটানো সম্ভব বলে অভিমত দেন অলোচকবৃন্দ। নবায়নযোগ্য জ্বালানি এমন ধরনের জ্বালানি যা প্রাকৃতিক প্রক্রিয়ায় পুনর্নির্মাণ হতে থাকে। এ ধরনের জ্বালানি ব্যবহারে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কম পড়ে এবং এটি দীর্ঘ মেয়াদে টেকসই শক্তি সরবরাহে সাহায্য করে- এ বিষয়টির ওপরও প্রত্যেক আলোচক গুরুত্বারোপ করেন।

এছাড়া বিভিন্ন সংস্থা থেকে আগত অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ফারহানা মলয়া চৌধুরী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com