1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

অটোরিকশা চালক হত্যায় সালমানসহ রিমান্ডে ৬ জন

  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১২.২৪ পিএম
  • ৮৮ Time View

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ৬ জনকে রিমান্ড দিয়েছেন আদালত।

বাকি আসামিরা হলেন- সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এবং শ্রমিক লীগ নেতা গোলাম সারওয়ার পিন্টু।

সোমবার (৩ ফেব্রুয়ারি)  ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সকাল সোয়া ৯টায় আসামিদের কেরানীগঞ্জ কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির ঢাকা মেট্টোর উত্তরের পরিদর্শক রিদুয়ানুল হক ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডে পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর গত ২০ জুলাই বাড্ডার প্রগতি সরণি এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন অটোরিকশাচালক হাফিজুল শিকদার (২৯)। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আসামিদের ছোড়া গুলি হাফিজুলের বাম পাজরে লেগে ডান বোগল দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় গত ২১ আগস্ট মামলার বাড্ডা থানায় মামলাটি হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com