1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

সীমান্ত সম্মেলনে এবার কথার ‘টোন’ হবে আলাদা-স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৩.৫৫ পিএম
  • ৬৪ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগামী মাসের মাঝামাঝি সময়ে দিল্লিতে সীমান্ত হত্যাকাণ্ড, নদীর পানির সুষম বণ্টন ও আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। আগে যেভাবে কথা বলত, এবার কথার টোনটা আলাদা হবে।’

আজ বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আলোচনা করে দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করব। নদীর পানির সুষম বণ্টন, সীমান্তে বাংলাদেশিদের তুলে নিয়ে হত্যা, অপহরণ, মাদক ও চোরাকারবারি বন্ধে আমরা আলোচনা করব। এ ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানাব।’

দিল্লির বৈঠকে (সীমন্ত সম্মেলন) বিজিবি প্রতিনিধি, স্বরাষ্ট্রের প্রতিনিধি, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত হত্যা নিয়ে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com