1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান ইসলামী ব্যাংকের ৩ টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন Financial Statement of Nahee Aluminum Composite Panel PLC ষষ্ঠ দিনেও উত্তপ্ত গাজীপুর, মহাসড়ক অবরোধে শ্রমিকেরা অবরুদ্ধ বিও হিসাবে লেনদেনের সুযোগ, অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা বহাল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মতিন স্পিনিং মিলস

পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৪.১৫ পিএম
  • ৭৬ Time View

বাংলাদেশের পুঁজিবাজারে বিদেশিদের বিনিয়োগ সংক্রান্ত নীতিমালায় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে কোনো বিদেশি নাগরিক কিংবা প্রতিষ্ঠানের ১০ লাখ টাকা মূল্যের বেশি বিনিয়োগ ব্যাংকিং চ্যানেলে বাধ্যতামূলকভাবে করতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক দেশে বিদেশি সরাসরি বিনিয়োগ (এফডিআই) বিষয়ক একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, শেয়ার ইস্যু করার ১৪ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক বিনিয়োগ বিভাগে (এফইআইডি) একটি ঘোষণাপত্র জমা দিতে হবে। এর মধ্যে প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে। সেখানে শেয়ারহোল্ডারের নাম-ঠিকানা, শেয়ারের সংখ্যা, ইস্যুর তারিখ, প্রতি শেয়ারের অভিহিত মূল্য, শেয়ার প্রিমিয়াম, অনলাইনে ব্যবহৃত রিপোর্টিং আইডি, ইস্যু করা শেয়ারের মোট মূল্যমান, বৈদেশিক মুদ্রায় বিনয়োগের পরিমাণ, বিনিয়োগ দেশে আনার তারিখ, বিনিয়োগকারীর দেশের নাম প্রতিবদেনে উল্লেখ করতে। এছাড়া সুইফটের মাধ্যমে লেনদেনের জন্য উপযুক্ত হিসাব নম্বর, খুদে বার্তার মাধ্যম হিসাবে ই-মেইল, স্বাক্ষর উল্লেখ করতে হবে।

নির্দেশনায় বলা হয়, শেয়ার ইস্যুর আগেই বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে হবে। শেয়ারহোল্ডার এবং বিনিয়োগের উৎস ও দেশ উল্লেখ করতে হবে। দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের পাঠানো প্রতিবেদন বাংলাদশ ব্যাংক যাচাই-বাছাই করে ১৪ দিনের মধ্যে নির্দেশনা দেবে।

জানা গেছে, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে দুই ধরনের পোর্টফোলিও বা পত্রকোষ বিনিয়োগ করেন। তার একটি শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ারে, যা ইকুইটি সিকিউরিটিজ হিসেবে পরিচিত। অন্যটি ডেবট সিকিউরিটিজে। ইকুইটি সিকিউরিটিজ বলতে সেসব সিকিউরিটিজকে বোঝায়, যারা বছরের শেষে বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়। তালিকাভুক্ত লভ্যাংশ নির্ভর বিভিন্ন কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইকুইটি সিকিউরিটিজ হিসেবে বেশি পরিচিত। আর ডেবট সিকিউরিটিজ বলতে সেসব সিকিউরিটিজকে বোঝায়, যারা বিনিয়োগের বিপরীতে নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে। এ ধরনের সিকিউরিটিজের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বিল ও বন্ড।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছরে ইকুইটিতে বিদেশি বিনিয়োগের মোট পরিমাণ ছিল ৮২ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৩৯ কোটি ডলার বা ৩২ শতাংশ কম। এই ৮২ কোটি ডলারের মধ্যে ৮০ কোটি ডলারই ছিল ১০ দেশের বিনিয়োগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com