1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন

নতুন মামলায় সালমান এফ রহমানসহ গ্রেফতার ১০

  • আপডেট : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ৩.৩৮ পিএম
  • ৬৭ Time View

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১০ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

অন্যরা হলেন– সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাসদের সভাপতি ও সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কাস পার্টি সভাপতি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ৭১ টিভির সাবেক সাংবাদিক সাকিল আহমেদ ও ফারজানা রুপা, দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ হাসান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার ইফতেখার মাহমুদ।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের তাদের গ্রেফতার দেখান। এর আগে সংশ্লিষ্ট থানার মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেফতার দেখানোর আবেদন করেন। এরপর সেটি মঞ্জুর করেন আদালত।

মিরপুর থানার গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারজানা রুপা ও সাকিল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার দুই মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানার তিন মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক কুমার দাশ হত্যাচেষ্টা মামলায় আরিফ হাসানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানার তিন ও সূত্রাপুর থানার এক মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার এক মামলায় জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখিয়েছেন আদালত। কাফরুল থানার মামলায় ইফতেখার মাহমুদকে গ্রেফতার দেখানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com