রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রেসক্লাব সভাপতি’র ওপর হামলা: আসামী গ্রেফতার না হওয়ায় মানববন্ধন হরিপুরে এক/দুই নম্বর চটের বস্তা ব্যবহারে খাদ্য পন্য অপচয় বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার নড়াইলের নড়াগাতীতে খাস ঘোষণার পরও যোগানিয়া হাটে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক স্বীকৃতি পেল হামদর্দ বাংলাদেশ; হেলথকেয়ার এশিয়া অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক কামরুন নাহার হারুন চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ থেমে থাকা বাস, রেললাইনে যাত্রী—ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ সেনা ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

দরবৃদ্ধির শীর্ষে মিথুন নিটিং অ্যান্ড ডাইং

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৩ Time View

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০৩ কোম্পানির মধ্যে ৭৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৬ জানুয়ারি) মিথুন নিটিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ২ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ার এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা বা ৬ দশমিক ২৯ শতাংশ। আর ৮০ পয়সা বা ৬ দশমিক ২৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম টেক্সটাইল।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফার কেমিক্যাল ৬ দশমিক ২২ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইল ৬ দশমিক ০৯ শতাংশ, নিউ লাইন ক্লোথিং ৫ দশমিক ৪৮ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজ ৫ দশমিক ৩৮ শতাংশ, লেগেসি ফুট ৫ দশমিক ১৮ শতাংশ, ড্রাগন সোয়েটার ৪ দশমিক ৯২ শতাংশ ও এনভয়টেক্সটাইল ৪ দশমিক ৬২ শতাংশ দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS