1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

সরাসরি ফ্লাইট চলবে বাংলাদেশ-পাকিস্তানে

  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১২.৩২ পিএম
  • ১১৬ Time View

 বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান পরিবহন চালু করার ঘোষণা দিয়েছেন দেশটিতে নব নিযুক্ত হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ পরিকল্পনার কথা জানান।

তিনি জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। সরাসরি ফ্লাইট চালু করার মাধ্যমে যাতায়াত ও সম্পর্ক উন্নত হবে। এ পদক্ষেপ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে পর্যটন, শিক্ষা ও বাণিজ্যের ক্ষেত্রে।

হাই কমিশনার জানান, বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক দিন দিন বাড়ছে। এ সম্পর্ক আরও শক্তিশালী হবে। তিনি বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা ও সামাজিক মাধ্যমের মাধ্যমে তরুণদের নিজেদের অধিকার প্রকাশ করার বিষয়টি তুলে ধরেন।

এ ছাড়া খাইবার পাখতুনখোয়ার স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। ব্যবসায়ীদের এসব সুযোগ অনুসন্ধান করার আহ্বানও জানান।

পাকিস্তানে বাংলাদেশের পণ্যের চাহিদার কথা তুলে ধরে বলেন, যদিও চট্টগ্রাম ও করাচির মধ্যে নৌপথে বাণিজ্য চললেও তা এখন সীমিত পরিসরে চলছে।

আগামী সংসদ নির্বাচন ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারের অগ্রাধিকার বিষয়েও কথা বলেন ইকবাল হোসেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com